কিছু সুন্নাহ পুনরুজ্জীবনীমূলক আমল:
_______
মোট ১১ টা টাস্ক দেয়া আছে। প্রথম ৫ টা সবাই করতে চেস্টা করবেন।
এরপর যে যে কয়টা ইচ্ছা হয় করবেন। সব করতে হবে এমন কথা নেই। আমি নিজেও সবগুলা করিনা...
-----
১। আয়াতুল কুরসীঃ– প্রতি ফরজ নামাযের পরই একবার করে পড়বেন অবশ্যই অবশ্যই। আর রাতে ঘুমানোর আগে একবার। দৃঢ় বিশ্বাসের সাথে ফরজ সালাতের পরে এই আমল চালু রাখলে মৃত্যুই হবে জান্নাতের পথে একমাত্র বাধা! সুবহান আল্লাহ! (নাসাঈর হাদীস)
.
২। সুরা বাক্বারার শেষ দুই আয়াতঃ – রাতে ঘুমানোর আগে ১ বার পড়বেন। (বিঃ দ্রঃ অনেকে মুখস্ত করেন নি। দ্রুত করে নিবেন )
এটার ফযিলত বলে শেষ করা যাবেনা। রাতের বেলা এই দুই আয়াত পড়লে সেটাই ওই রাতের জন্য যথেষ্ট- এই মর্মে হাদীস এসেছে। কতই না বরকতময় এই দুই আয়াত! )
.
৩।
প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুন (আশহাদু আন লা-~ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা~ শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহূ) ।
এতে জান্নাতের ৮টি দরজার যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম, হাদিস নং- ২৩৪।
৪। সুরা ইখলাস – ১০ বার, না পারলে ৩ বার। ( প্রতিবার পড়লে এক তৃতীয়াংশ কুরআন খতমের সওয়াব হয় ইন শা আল্লাহ)
.
৫। দশবার দরুদ
দরূদে ইব্রাহীম পড়া উত্তম। তবে "সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম" পড়লেও একবার দরুদ পড়া হয়ে যাবে। (একবার দরুদ পড়লে দশবার আল্লাহর রহমত বর্ষিত হয়, রাসূল স: খুশি হন; বিচার দিবসে তাঁর শাফায়াত পাওয়া সহজ হবে ইন শা আল্লাহ)
__
সাথে রাসূল (স) এর ঘুমানোর দুয়া "আল্লাহুম্মা বিইসমিকা আমূ-তু ওয়া আহইয়া" পড়ে নেয়া। ডান কাধ হয়ে শোয়া।
____________
৬। ৩৩ বার সুবহান আল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ,৩৪ বার আল্লাহু আকবার পড়া। রাসূল সঃ এর নিয়মিত আমল এটি।
.
৭। দুই হাতের তালু একত্রে মিলিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক সূরা নাস পড়ে তাতে ফুঁ দিবেন: তারপর দুই হাতের তালু দ্বারা দেহের যতটা অংশ সম্ভব মাসেহ করবেন। মাসেহ আরম্ভ করবে মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে। (এভাবে ৩ বার।)
--------------
৬। ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহিঃ
যে ব্যাক্তি দৈনিক ১০০ বার ‘সুবহা-নাল্লা-হি
ওয়া বিহামদিহী’ পড়বে।তার গোনাহ মাফ হইয়া যাইবে,যদিও তা সাগরের ফেনা থেকেও বেশী হয়’। (বুখারী ও মুসলিম)
----------------------------
৮।
প্রত্যেক সকাল ও সন্ধ্যায় সাইয়িদুল ইস্তিগফার পড়া। ক্ষমার শ্রেষ্ঠ দুয়া।
~
রাসূলুল্লাহ (সঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে’।
ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻧْﺖَ ﺭَﺑِّﻰْ ﻵ ﺇِﻟﻪَ ﺇﻻَّ ﺃَﻧْﺖَ ﺧَﻠَﻘْﺘَﻨِﻰْ ﻭَﺃَﻧَﺎ ﻋَﺒْﺪُﻙَ ﻭَﺃَﻧَﺎ ﻋَﻠﻰ ﻋَﻬْﺪِﻙَ ﻭَﻭَﻋْﺪِﻙَ ﻣَﺎ ﺍﺳْﺘَﻄَﻌْﺖُ، ﺃَﻋُﻮْﺫُﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّﻣَﺎ ﺻَﻨَﻌْﺖُ، ﺃﺑُﻮْﺀُ ﻟَﻚَ ﺑِﻨِﻌْﻤَﺘِﻚَ ﻋَﻠَﻰَّ ﻭَﺃَﺑُﻮْﺀُ ﺑِﺬَﻧْﺒِﻰْ ﻓَﺎﻏْﻔِﺮْﻟِﻰْ، ﻓَﺈِﻧَّﻪُ ﻻَﻳَﻐْﻔِﺮُ ﺍﻟﺬُّﻧُﻮْﺏَ ﺇِﻻَّ ﺃَﻧْﺖَ -
.
৯। সূরা মুলক (কবরের আযাব থেকে রক্ষা করে)
.
১০। ঘুমাচ্ছেন, এ অবস্থায় ঘুম যদি ভেঙ্গে যায়---- তখন এইটা পড়ে নিবেন--
« ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ ﻭَﺣْﺪَﻩُ ﻻَ ﺷَﺮﻳﻚَ ﻟَﻪُ، ﻟَﻪُ ﺍﻟْﻤُﻠْﻚُ ﻭَﻟَﻪُ ﺍﻟْﺤَﻤْﺪُ، ﻭَﻫُﻮَ ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻗَﺪِﻳﺮٌ، ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ، ﻭَﺍﻟْﺤَﻤْﺪُ ﻟﻠَّﻪِ، ﻭَﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ، ﻭَﺍﻟﻠَّﻪُ ﺃَﻛﺒَﺮُ، ﻭَﻻَ ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇِﻻَّ ﺑِﺎﻟﻠَّﻪِ ﺍﻟْﻌَﻠِﻲِّ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ » « ﺭَﺏِّ ﺍﻏْﻔﺮْ ﻟِﻲ ».
লা~ ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা- শারীকা লাহূ, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বদীর। সুবহা-নাল্লাহি, ওয়ালহামদুলিল্লাহি, ওয়া লা~ ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার, ওয়া লা- হাওলা ওয়ালা- কুউওয়াতা ইল্লা-বিল্লা-হিল ‘আলিয়্যিল ‘আযীম, রাব্বিগফির লী
.
অর্থ- “একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই; আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। সুউচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। হে রব্ব ! আমাকে ক্ষমা করুন”।
__
উবাদা ইবনু সামিত (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “যদি কারো রাত্রে ঘুম ভেঙ্গে যায় অতঃপর সে উপরের যিকিরের বাক্যগুলো পাঠ করে এবং এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দু‘আ করে বা কিছু চায় তবে তার দু‘আ কবুল করা হবে। আর যদি সে এরপর উঠে ওযু করে (তাহাজ্জুদের) সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে।”
(সহীহ বুখারী, ১/৩৮৭, নং ১১০৩)
.
১১। তাহাজ্জুদ (ফরজ সালাতের পর আল্লাহর সবচেয়ে প্রিয়, দুয়া কখনো লক্ষ্যভ্রস্ট হয়না)
_____
আশা করি অন্তত ২-৩-৪ টা হলেও প্রতিদিন করবেন। আল্লাহর নিকট প্রতিদিনের আমল সবচেয়ে প্রিয়।
_
আর দুয়ায় স্মরণ করতে ভুলবেন না এডমিনদের
আস সালামু আলাইকুম
_________
আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহবান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভাল কাজের এবং মন্দ কাজ করতে নিষেধ করবে। আর তারাই সফলকাম।
[ সুরা ইমরান :১০৪ ]
.
পোস্ট টি উপকারী মনে হলে শেয়ার করুন, মেনশন করুন প্রিয়জনদের, যারা এগুলো অন্তত অল্প কয়টা হলেও আমল করবে। তারা অন্তত একটি আমল করলেও এর সুবাদে সৎকাজে ডাকার প্রতিদানস্বরূপ আপনিও সমপরিমাণ সওয়াব পাবেন ইন শা আল্লাহ্।
.
তবে চালু করা যাক সদকায়ে জারিয়ার খাতা? ইন শা আল্লাহ..
Comments